Dhaka ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটন মৌসুম শুরু, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ

জামাল উদ্দীন
  • Update Time : ১১:৫৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি :: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল। প্রয়োজনীয় অনুমোদন ও প্রস্তুতি সম্পন্ন হওয়ায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটক নিয়ে যাত্রা শুরু করেছে এমভি বার আউলিয়া।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৫ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু হওয়ার কথা ছিল। তবে জাহাজের ফিটনেস, নিরাপত্তা এবং সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন সম্পন্ন হওয়ার পর জাহাজ চলাচলের অনুমতি দেয় কক্সবাজার জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান সায়েম জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পর্যটকদের তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নিবন্ধন কার্যক্রমও প্রস্তুত রয়েছে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জানান, জাহাজ চলাচলের জন্য পরিবেশ মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন নিতে হয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়েই জাহাজ চলাচল শুরু হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত শুরুর ক্ষেত্রে জাহাজের ফিটনেস ও নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

জাহাজ চলাচল শুরু হওয়ায় পর্যটকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ ফিরে পেয়ে উচ্ছ্বসিত পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও ভ্রমণপিপাসুরা।

Tag :

Please Share This Post in Your Social Media

পর্যটন মৌসুম শুরু, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ

Update Time : ১১:৫৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬