দিনাজপুর-১ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবি নিয়ে সত্যজিৎ কুমার কুন্ডুর সংবাদ সম্মেলন
- Update Time : ০৪:১৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ৪৭২ Time View
দিনাজপুর জেলা প্রতিনিধি::১৮ই ডিসেম্বর ২০২৫ ইং (বৃহস্পতিবার) সকালে দিনাজপুরের বিভিন্ন সংবাদকর্মীদের উপস্থিতিতে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত সম্ভাব্য প্রার্থী পরিবর্তন এর দাবি নিয়ে সংবাদ সম্মেলন পালন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রীষ্টন কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সত্যজিৎ কুমার কুন্ডু।
এসময় দিনাজপুর-১ আসন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের উদ্দেশ্য করে একটি নিজস্ব স্বাক্ষরিত পরিপত্র পাঠ করে শোনান যাতে উল্লেখ থাকে যে, বাংলাদেশে ৩০০ আসনের মধ্যে ৮৬টি আসন সনাতনী ও হিন্দু সম্প্রদায়ের ভোটে নির্বাচিত হয়। তার মধ্যে বিএনপির মাননীয় মহাসচিব, আমার শিক্ষা গুরু ও রাজনীতিক গুরু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের নির্বাচনী এলাকায় ১ লক্ষ ২৪ হাজার সনাতনী সম্প্রদায়ের ভোটার রয়েছে। এই আসনটিও তার মধ্যে অন্যতম। আমি এই মূহুতে যেখানে রয়েছি সেখানে তথা বীরগঞ্জ কাহারোলে এই আসনে মোট ভোট ৪,১৭,১৩৮ জন তার মধ্যে ১ লক্ষ ৪১ হাজার আমার সনাতনী সম্প্রদায়ের ভোট রয়েছে।
যেহেতু আমরা সনাতন সম্প্রদায়ের সারা দেশে ২ কোটি ভোটার রয়েছে সে ক্ষেত্রে আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ১৭ বছর পরে প্রিয় মাতৃভূমিতে পদাপন করবেন। তার কাছে আমার বিনীত অনুরোধ দিনাজপুর-১ সংসদীয় আসন বীরগঞ্জ কাহারোল যে প্রার্থী দিয়েছেন তাকে পরিবর্তন না করা হলে এই আসনটি বিএনপি হাত ছাড়া হবে। গত ৫৪ বছর এই আসনটি বিএনপি পাই নাই। সংসদীয় নির্বাচনে বিএনপি আসনটি পুনরুদ্ধার করতে পারবে না।
আগামী ২৭ তারিখের মধ্যে দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট আকুল আবেদন প্রার্থী পরিবর্তন করা না হলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিনাজপুর-১ সংসদীয় আসন বীরগঞ্জ কাহারোল থেকে আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করব। আমি সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।

























