তালায় নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- Update Time : ০৯:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৩ Time View
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি::সাতক্ষীরার তালায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলবুধবার (১১ নভেম্বর) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে তালা জনতা ব্যাংক চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইয়াসিন উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এম মারুফ উল ইসলাম, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্যসচিব এস কে ফারুক,
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম, আসাদ,
তালা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আহমেদ আলী, সদস্যসচিব কামরুল, খলিলনগর যুবদলের আহ্বায়ক করিম, ইসলামকাটি যুবদলের আহ্বায়ক মমীন, তেঁতুলিয়া যুবদলের আহ্বায়ক সবুজ ও সদস্যসচিব ওলি, জালালপুর যুবদলের সদস্যসচিব আল আমিন, মাগুরা যুবদলের আহ্বায়ক শাহিন ও সদস্যসচিব শরজিৎ সরকার, সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি রিপন মোড়ল, জি এম ফারুক, লাভলু, জাহাঙ্গীর, মফিজুল, এম এম রিপন ও আব্রাহাম রাসেলসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ জানিয়ে বলেন, এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না।
এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।























