Dhaka ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির মনোনয়ন পেলেন হিমেল ও জাহাঙ্গীর আলম

তৌফিকুর রহমান তাহের
  • Update Time : ১২:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ২১৩ Time View

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের দুটি আসনে জাতীয় পার্টির (জাপা) দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল। অপরদিকে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।

সোমবার বিকেলে মনোনয়ন পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জাতীয় পার্টি নেতা অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল ও আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।

দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন ঘোষণার পর জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শিগগিরই প্রার্থীরা নির্বাচনী কার্যক্রম জোরদার করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :

Please Share This Post in Your Social Media

জাতীয় পার্টির মনোনয়ন পেলেন হিমেল ও জাহাঙ্গীর আলম

Update Time : ১২:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫