Dhaka ০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে

সুজন আলী
  • Update Time : ১২:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫৪ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি:: এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের কালিবাড়ী এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। 

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। আমরা মনে করি তার এ সফর বিএনপিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

নির্বাচনের প্রত্যাশা কি! এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নির্বাচনে আমাদের প্রত্যাশা একটাই যেটা আমরা গত ১৫ বছরে পাইনি। আমরা ভোট দিতে পারিনি। এ নির্বাচনটি সুষ্ঠু হলে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের পরিবেশ সৃষ্টি হবে।

নির্বাচনের পরিবেশ নিয়ে মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো কমবেশি সতর্কতার সাথে তাদের নিজস্ব সক্রিয়তার মাধ্যমে এ নির্বাচনে কাজ করেছেন। আমি আশাবাদী এখানে এবারের নির্বাচন অনেক ভালো হবে।

তিনি আরো বলেন, অনেক দিন নির্বাচন না হওয়ায় মানুষের ভিতরে একটা উদ্বেগ কাজ করতো যে নির্বাচনটা ঠিকঠাক হবে কিনা। কারণ বিগত ১৫ বছরে নির্বাচনে এতো কারচুপি হয়েছে যে একটা ভালো নির্বাচন হতে পারে এটাই অনেকে ভাবে না। 

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে

Update Time : ১২:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬