শিরোনামঃ
ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা
আব্দুর রাজ্জাক
- Update Time : ০৮:১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ২১০ Time View
সরাইল (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মায়ের দোয়া ব্রিকস নামে একটি ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবি বার (১১ই জানুয়ারী ২০২৬ইং) সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকার নির্দেশে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম। এসময় অভিযানে সরাইল থানা পুলিশের একটি টিম এবং আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম বলেন, “কৃষিজমি” রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।
Tag :




















