Dhaka ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁতে শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট অ্যাটাকে মৃত্যু

সাকিল হোসেন
  • Update Time : ০৬:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ৩৩ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর বদলগাছীতে এক শিক্ষিকার মৃত্যুর খবর শুনে স্ট্রোক বা হার্ট অ্যাটাক করে এক স্কুলছাত্রীর মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে।

‎প্রিয় শিক্ষিকার চলে যাওয়ার শোক সইতে না পেরে ওই ছাত্রীটি মারা যায় বলে জানা গেছে।

‎এই জোড়া মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বদলগাছী লাবন্য প্রভা বিদ্যালয়ের অত্যন্ত জনপ্রিয় ও স্নেহময়ী এক শিক্ষিকা কুলসুম রোড এক্সিডেন্ট হঠাৎ মৃত্যুবরণ করেন।
‎শিক্ষিকার এই আকস্মিক মৃত্যুর সংবাদটি যখন উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী কাছে পৌঁছায়, তখন সে প্রচণ্ড মানসিক আঘাত পায়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, খবরটি শোনার পরপরই ওই ছাত্রী কান্নায় ভেঙে পড়ে এবং তীব্র বুক ব্যথায় আক্রান্ত হয়।

‎পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎চিকিৎসকদের মতে, তীব্র মানসিক শক বা শোকের কারণে হার্ট অ্যাটাক করায় তার মৃত্যু হয়েছে।

‎উক্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা এই ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন। প্রিয় শিক্ষিকা ও সহপাঠীকে একসঙ্গে হারিয়ে সহপাঠীদের মাঝে কান্নার রোল পড়ে গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁতে শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট অ্যাটাকে মৃত্যু

Update Time : ০৬:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬