শিরোনামঃ
শার্শা উপজেলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
মনির হোসেন
- Update Time : ১০:৫৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ২৫ Time View
বেনাপোল প্রতিনিধি:::যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন যশোর শার্শা উপজেলার কৃষ্ণপুর মাঝেরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আকাশ মিয়া (২৮)।
পুলিশ জানায়, সোমবার (১৮ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সকাল ৯টার দিকে আকাশ মিয়ার বসত বাড়ির উঠান থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :



















