গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা
- Update Time : ০৮:০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ২২ Time View
ঠাকুরগাঁও প্রতিনিধি::ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে পারভীন (৫৬) নামে এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৫টা ২৫ মিনিটে পীরগঞ্জ থানাধীন ৭ নং হাজীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খুন্দ্রগড়গাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পারভীন (৫৬) ওই গ্রামের বাসিন্দা মো. আইয়ুব আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিজ শয়নকক্ষে পরিবারের অজান্তে গরু বাঁধার রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি নিশ্চিত হন।
প্রাথমিকভাবে জানা গেছে, পারভীন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ব্রেন স্ট্রোকসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসা গ্রহণের পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



















