Dhaka ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের, আহত ৪

রফিকুল ইসলাম রফিক
  • Update Time : ০৩:৪৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ৯৬ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি::কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় নুর আমিন (৪০) নামে এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আমিন উপজেলার থেতরাই ইউনিয়নের বকসীবাজার এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। আহতরা হলেন—রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ। এদের মধ্যে শিউলি বেগম ও নারু বর্মণের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নুর আমিনের মৃত্যু হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত শিউলি বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, সড়কে ট্রাক্টরসহ ভারী যানবাহনের বেপরোয়া গতি ও ট্রাফিক নিয়ম অমান্যের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের, আহত ৪

Update Time : ০৩:৪৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬