Dhaka ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া কসবায় প্রাইভেটকারে মিলল ৮ কেজি গাঁজা, গ্রেফতার ১

‎আব্দুর রাজ্জাক
  • Update Time : ১০:৩৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ২২৪ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের এক বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ মোঃ ইমাম কাউসার (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।

বৃহস্পতিবার (৯ই এপ্রিল ২০২৬ইং)
‎‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (০৮ এপ্রিল) বিকেলে কসবা থানা পুলিশের একটি আভিযানিক দল পৌর এলাকার টি. আলী মোড়ে চেকপোস্ট বসায়।  বিকাল পৌনে ৬টার দিকে একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকারকে সন্দেহভাজন হিসেবে থামানোর সংকেত দেয় পুলিশ। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃত ইমাম কাউসার গাজীপুর সদর থানার বাদে কলমেশ্বর গ্রামের মোঃ আবু হানিফের ছেলে।

‎জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও প্রাইভেটকারটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া কসবায় প্রাইভেটকারে মিলল ৮ কেজি গাঁজা, গ্রেফতার ১

Update Time : ১০:৩৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬