একইদিনে তিন দলের শেষ নির্বাচনী সমাবেশ
- Update Time : ১১:৪০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১২ Time View
বরিশাল প্রতিনিধি ::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে একই দিনে তিন বড় রাজনৈতিক দলের শেষ নির্বাচনী সমাবেশকে ঘিরে ব্যাপক আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। আগামীকাল ৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৩টায় পৃথক পৃথক স্থানে সমাবেশ করবে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলীয় সূত্রে জানা গেছে, হেলিপোর্ট তথা নতুন স্টেডিয়াম মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময়ে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)। অপরদিকে বিকেল ৩টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে নির্বাচনী সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
একই সময়ে তিনটি বড় রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসমাগম নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
















