ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান
- Update Time : ০৮:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ১৮২ Time View
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আপনারা উপস্থিতি ভোটের আগের দিন বিকেল থেকে গণনা পর্যন্ত পাহারা দেবেন,কেউ যেন ভোট কারচুপির স্বপ্ন না দেখে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ এলাকার মানুষ তাদেরকে প্রতিহত করবেন।
বুধবার (২৮ই জানুয়ারি ২০২৬ইং) ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার বিকালে তারুয়া গ্রামে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি বলেন হাঁস প্রতীকে ভোট চেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, হাঁস হলো সততা ও সৎ সাহসের অন্যায় জুলুমের প্রতীক।
তিনি বলেন তিন শত আসনের এমপির বিরুদ্ধে, সংসদে দাঁড়িয়ে কথা বলার প্রতীক।
তিনি বলেন, আপনার একটা ভোট অনেক মূল্যবান।
আপনার ভোট আপনার, আপনার সন্তানের, আপনার এলাকার ভবিষ্যৎ।
আজ যদি কেউ ভোট কিনতে চায় তাহলে আগামীকাল আপনার হক নেওয়ার বিনিময়ে পুষিয়ে নেবে,
তিনি বলেন, হাঁস মার্কার বাইরে ভোট না দেওয়ার কোন সুযোগ নেই, কারণ আমি কিন্তু কারো উপর কোনো জুলুম অন্যায় করিনি।
সুতরাং আপনার মূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন,
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন হাঁস মার্কায় ভোট দেওয়ার দায়িত্ব আপনাদের আমার দায়িত্ব আপনাদের সেবা করা।

























