Dhaka ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাছির উদ্দিন চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ

তৌফিকুর রহমান তাহের
  • Update Time : ১০:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ২১৬ Time View

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি::বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দিরাই-শাল্লা বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষে ব্যাপক প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নেতাকর্মীরা বলেন, নাছির উদ্দিন চৌধুরী একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। ধানের শীষ জনগণের প্রতীক, ইনশাআল্লাহ আগামী ১২ই ফেব্রুয়ারি দিরাই-শাল্লার জনগণ নাছির উদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে আবারো সংসদ সদস্য নির্বাচিত করবেন। দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন জরুরি। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

নাছির উদ্দিন চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ

Update Time : ১০:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫