সাতক্ষীরা ৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ
- Update Time : ১০:৫০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ২৬৯ Time View
কালিগঞ্জ ব্যুরো::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলা র্নিবাহী কর্মকর্তা তানিয়া আক্তার এর কার্যলয় হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ মোঃ শহিদুল আলমের মনোনয়ন পত্র সংগ্রহ করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।তার এই মনোনয়ন গ্রহণের খবরে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলাসহ সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
যারা মনোনয়ন সংগ্রহ করেন তারা হলেন- সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক, এস এম হাফিজুর রহমান বাবু, সাবেক ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক, শেখ রবিউল ইসলম, নলতা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ কিসমাতুল বারী, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক, এস এম সেলিম আহম্মেদ, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক, শেখ আলাউদ্দিন সোহেল ও সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, শেখ পারভেজ ইসলাম সহ কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির দূর সময়ের কান্ডারি ও ত্যাগী কেন্দ্রীয় নেতা ডাঃ মোঃ শহিদুল আলম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসা ডাঃ মোঃ শহিদুল আলমের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন সংগ্রহে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা হিসেবে তিনি জাতীয় সংসদে এলাকার মানুষের প্রকৃত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।
মনোনয়ন পত্র সংগ্রহের পর ডাঃ মোঃ শহিদুল আলমের সমর্থকরা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সিনিয়র নেতৃত্বের প্রতি আমাদের বিনীত অনুরোধ— ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ মোঃ শহিদুল আলমকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে ধানের শীষ প্রতীক প্রদান করা হোক।” তারা আরও বলেন, দল যদি তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়, তবে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাতক্ষীরা-৩ আসনের সার্বিক উন্নয়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
নেতাকর্মীরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, ডাঃ মোঃ শহিদুল আলমের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এই আসনে বিজয় অর্জন করবে।
শেখ পারভেজ ইসলাম কালিগঞ্জ (সদর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে মনোনয়ন গ্রহণ করেছেন জনপ্রিয় জননেতা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ শহিদুল আলম। তার এই মনোনয়ন গ্রহণের খবরে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলাসহ সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলা র্নিবাহী কর্মকর্তা তানিয়া আক্তার এর কার্যলয় হতে ডাঃ মোঃ শহিদুল আলমের পক্ষে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তারা হলেন- সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক, এস এম হাফিজুর রহমান বাবু, সাবেক ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক, শেখ রবিউল ইসলম, নলতা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ কিসমাতুল বারী, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক, এস এম সেলিম আহম্মেদ, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক, শেখ আলাউদ্দিন সোহেল ও সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, শেখ পারভেজ ইসলাম সহ কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির দূর সময়ের কান্ডারি ও ত্যাগী কেন্দ্রীয় নেতা ডাঃ মোঃ শহিদুল আলম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসা ডাঃ মোঃ শহিদুল আলমের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন গ্রহণে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা হিসেবে তিনি জাতীয় সংসদে এলাকার মানুষের প্রকৃত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।
মনোনয়ন গ্রহণের পর ডাঃ মোঃ শহিদুল আলমের সমর্থকরা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সিনিয়র নেতৃত্বের প্রতি আমাদের বিনীত অনুরোধ— ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ মোঃ শহিদুল আলমকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে ধানের শীষ প্রতীক প্রদান করা হোক।” তারা আরও বলেন, দল যদি তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়, তবে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাতক্ষীরা-৩ আসনের সার্বিক উন্নয়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
নেতাকর্মীরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, ডাঃ মোঃ শহিদুল আলমের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এই আসনে বিজয় অর্জন করবে।
ছবিঃ সাতক্ষীরা ৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ শহিদুল আলমের মনোনয়নপত্র সংগ্রহ করছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।


























