স্বতন্ত্র পদপ্রার্থী পঞ্চগড় ২
- Update Time : ০৯:১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ২২১ Time View
বিশেষ প্রতিনিধি পঞ্চগড়:: পঞ্চগড় সংসদীয় আসন ২
(বোদা-দেবীগঞ্জ) আসনের রহিমুল ইসলাম বুলবুল স্বতন্ত্র পদপ্রার্থী মনোনয়ন নেওয়ার সময় উপস্থিত ছিলেন এলাকার সকল মুরুব্বিগণ।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় সর্বস্তরের জনসাধারণ, আপনাদের সবার দোয়া ও আশীর্বাদকে পাথেয় করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ মনোনয়ন ফর্ম সংগ্রহ করলাম। আলহামদুলিল্লাহ!
এই মনোনয়ন ফর্ম কেবল একটি কাগজ নয়, এটি বোদা-দেবীগঞ্জের অবহেলিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের একটি শুরু। আমি কোনো নির্দিষ্ট দলের সীমারেখায় আবদ্ধ না থেকে, আপনাদের সন্তান ও ভাই হিসেবে এই এলাকার প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চাই।
ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে, তারুণ্যের শক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে আমাদের প্রিয় পঞ্চগড়-২ আসনকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ জনপদে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন এবং আমার এই নতুন যাত্রায় পাশে থাকবেন—এই বিশ্বাস আমার আছে।
আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজেদের এলাকার ভাগ্য বদলাই। আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার পথচলার মূল শক্তি।
জয় হোক পঞ্চগড়-২ আসনের মাটি ও মানুষের।


























