স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণা ব্যারিস্টার রুমিন ফারহানার
- Update Time : ১০:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ২২৩ Time View
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার
সৈয়দ টুলা গ্রামের সর্বস্তরের জনগণ ও
বি এন পির অঙ্গ অসহযোগী সংগঠন,
বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও বিনিময়ী সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ই ডিসেম্বর২০২৫ইং) বিকেল ৩ ঘটিকার সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোঃ মালু বিশিষ্ট সমাজসেব, সহ-সভাপতিত্ব করেন মোঃ জিল্লু মিয়া বিশিষ্ট সমাজসেবক, সঞ্চালনায় ছিলেন মোঃ ওসমান খান সাবেক ভিপি সরাইল কলেজ,মোঃ আকবর মিয়া সাবেক সভাপতি সরাইল সদর ইউনিয়ন ছাত্রদল, প্রধান অতিথি ব্যারিস্টার রুমির ফারহানা বক্তব্যে বলেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
সভায় তিনি বলেন, ‘আমি যা বলি, আমি তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।
তিনি বলেন, দেশের অধিকাংশ আসনে যখন মনোনয়ন নিয়ে আনন্দ-উৎসব চলছে, তখন সরাইল-আশুগঞ্জের মানুষ জানেন না তাদের এমপি প্রার্থী কে। এটা এই এলাকার মানুষের জন্য দুঃখজনক।
তিনি বলেন, গত ১৭ বছর আমার কী ভূমিকা ছিল, সেটা আমি বলব না, মানুষ জন জানেন। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারি।
আগামী ১২ই ফেব্রুয়ারী ২০২৬ইং অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর প্রকৃত ভোট দিতে পারেনি। এখন সরকার দাবি করছে, ২০২৬ সালে সবচেয়ে ভালো নির্বাচন দেবে।
ব্যারিস্টার রবিন ফারহানা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করুন, ৫ই আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র আইনের আওতায় আনুন। ভোটার, প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করুন। তিনি আরো বলেন
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপজেলাকে মডেল উপজেলা বানাতে চাই। আপনাদের ভোটে সংসদে গেলে এই স্বপ্ন বাস্তবায়ন করব।
উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দুই দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে( সরাইল আশুগঞ্জ) এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তিনি এই আসনে নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন,তিনি বলেন সরাইল আশুগঞ্জের জনগণ আমাকে ভোটের মাধ্যমে জাতীয় সংসদ যাওয়ার সুযোগ করে দিবেন এই আত্মবিশ্বাস নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি ঘোষণা করিলাম।


























