Dhaka ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে পর্যটকের মৃত্যুতে সাতক্ষীরা রেঞ্জে ৩ দিনের ভ্রমণ বন্ধ

Reporter Name
  • Update Time : ০৯:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা :: সুন্দরবন ভ্রমণের অন্যতম প্রবেশদ্বার সাতক্ষীরার পশ্চিম সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য, নদ-নদী, বন্য প্রাণী ও জীববৈচিত্র্যের আকর্ষণে দিন দিন বাড়ছে এই রেঞ্জে পর্যটকদের আগ্রহ। তবে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় এবার কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। এতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ট্যুর ব্যবসায়ী ও শ্রমিকরা।

যে পথেই সুন্দরবনে প্রবেশ করুন, ট্রলার ছাড়ার পর থেকেই চোখে পড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। দুই পাশে সারি সারি গরান, গেওয়া, কেওড়া ও সুন্দরী গাছের সবুজ বন। মাঝ দিয়ে বয়ে চলেছে খোলপেটুয়া, কালিন্দী, কপোতাক্ষ ও রায়মঙ্গল নদী। ভাটার সময় জেগে ওঠা চরে লাল কাঁকড়ার ছোটাছুটি, আবার জোয়ারে নদীতে ডলফিনের বিচরণ মুগ্ধ করে পর্যটকদের।
তবে আপাতত সেই সৌন্দর্য উপভোগের সুযোগ সীমিত হচ্ছে পর্যটকদের জন্য।

গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। বন বিভাগ ও কোস্টগার্ডের উদ্ধার অভিযানের পর ৮ নভেম্বর রাতে আলোরকোলের মাথারখালের চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি দেয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ।
গত ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মৌখিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবন ভ্রমণ করছেন। কিন্তু এ ধরনের ঘটনা আগে ঘটেনি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ কারণে যদি পারমিশন বন্ধ করা হয়, তাহলে আমাদের কিছু করার নেই। আগামীকাল ট্রলার মালিক ও শ্রমিকেরা মিলে আলোচনা করে বিভাগীয় বন কর্মকর্তার কাছে যাবেন।’

বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, ‘আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের বডির ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ। তবে আগের নিয়মে এক দিনের ভ্রমণের অনুমতি চালু থাকবে। তিন দিনের অনুমতি বন্ধের বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।’

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের সিদ্ধান্তের পাশাপাশি নৌযানের নিরাপত্তাব্যবস্থা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট, প্রশিক্ষিত কর্মী ও জরুরি উদ্ধার ব্যবস্থা কতটা কার্যকর সেই প্রশ্নও সামনে আসছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত স্থানীয় মানুষদের জীবিকা কীভাবে সুরক্ষিত থাকবে, তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

Tag :

Please Share This Post in Your Social Media

সুন্দরবনে পর্যটকের মৃত্যুতে সাতক্ষীরা রেঞ্জে ৩ দিনের ভ্রমণ বন্ধ

Update Time : ০৯:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬