Dhaka ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ শহরের বিভিন্ন পট্টিতে লিফলেট বিতরণ ও গণসংযোগে মাসুদ হাসান তুহিন

মোঃ শান্ত খান
  • Update Time : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ৬২৪ Time View

বিশেষ প্রতিনিধি::বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সুশাসিত, আধুনিক ও উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে “সবার আগে বাংলাদেশ” — এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন আজ শনিবার ৪ অক্টোবর নওগাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

সকালে তিনি শহরের গোস্তহাটি, তরকারি বাজার, চুড়িপট্টি, কাপড়পট্টি ও ডালপট্টি এলাকায় ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন।

গণসংযোগ চলাকালে মাসুদ হাসান তুহিন বলেন,
বাংলাদেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত রাষ্ট্রে রূপান্তরিত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি জাতির মুক্তির রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক সমান সুযোগ-সুবিধা ভোগ করবে এবং দুর্নীতি, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে।”

এ সময় তার সঙ্গে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ দফা কর্মসূচির মূল বিষয়বস্তু সংক্ষেপে ব্যাখ্যা করেন।

গণসংযোগ শেষে মাসুদ হাসান তুহিন বলেন,
জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আমি বিশ্বাস করি, জনগণের পাশে থাকলেই পরিবর্তন সম্ভব। এই প্রচারণার মূল উদ্দেশ্য— জনগণকে সচেতন করা, দেশের ভবিষ্যৎ গড়ার আন্দোলনে সবাইকে সম্পৃক্ত করা।”

স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও তরুণ ভোটাররা তার এই গণসংযোগ কার্যক্রমকে স্বাগত জানান এবং উন্নত নওগাঁ গঠনে তার সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁ শহরের বিভিন্ন পট্টিতে লিফলেট বিতরণ ও গণসংযোগে মাসুদ হাসান তুহিন

Update Time : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫