Dhaka ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : ০৯:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৩৭ Time View

দিনাজপুর প্রতিনিধি::দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের প্রেম বাজারে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় অনুষ্ঠিত এ জনসভায় প্রায় ৫ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।
জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মোঃ আবু বক্কর।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী, জননেতা জনাব মোঃ মতিউর রহমান। তিনি তার বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে জনসমর্থন কামনা করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ১। মোঃ মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ শাখা।

২। মাওলানা মোঃ সামাউন কবীর, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখা।
৩। মোঃ হামিদুর রহমান, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বীরগঞ্জ উপজেলা শাখা।
৪। মোঃ আমিনুল ইসলাম, সভাপতি, মিডিয়া ও প্রচার বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখা।
৫। জেমিয়ন রায়, বীরগঞ্জ উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়কারী।

বক্তারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জনসভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং শেষে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Update Time : ০৯:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬