Dhaka ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ
  • Update Time : ১০:৪৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ৯৫ Time View

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি::চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি। গত ২১ মে রাতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকান তল্লাশি করে এসব মাদক উদ্ধার করে।ভারতীয় মদ ৭ বোতল
এস্কাফ সিরাপ ৫১০ বোতল গাঁজা ৫০০ গ্রাম ইয়াবা ট্যাবলেট ৮০ পিস
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। আইনি প্রক্রিয়া শেষে এগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর। চলতি বছরে এই ব্যাটালিয়ন এ পর্যন্ত প্রায় ৫৫ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সীমান্তের দুর্গম ও নদীপথে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ

Update Time : ১০:৪৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬