অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
- Update Time : ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ২২৫ Time View
বিশেষ প্রতিনিধি::গত ইং ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে কামরাঙ্গীরচর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম ফারুকের সরাসরি তত্ত্বাবধানে এবং কামরাঙ্গীরচর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ আওয়াল-এর সহযোগিতায় থানার মোবাইল টিম (স্পেশাল-৩৩) একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ শামীম হোসেন। তাঁর সঙ্গে ছিলেন এএসআই মজিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স। অভিযান চলাকালে কামরাঙ্গীরচর থানাধীন ঝাউচর লাইফ কেয়ার ১৩০ এন্ড হাসপাতালের পেছনে লবণ ফ্যাক্টরী সংলগ্ন মোঃ আলকাস মিয়ার বাড়ির তৃতীয় তলার একটি শয়ন কক্ষ থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১। সানজিদ হোসেন ওরফে সানজু (২৫)
২। মোঃ রুবেল (৪০)
৩। সজীব হোসেন (২৩)
৪। সজীব মিয়া (১৯)
এ সময় তাদের হেফাজত থেকে ৩টি চাপাতি, ১টি তলোয়ার, ১টি ছুরি, ২টি হাসুয়া, ১টি কিলার গিয়ার স্পোকেট এবং ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা আসামি পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়াও প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামীর বিরুদ্ধে পূর্বে ৫টি এবং ২ নম্বর আসামীর বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।















