শিরোনামঃ
অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক-১
সাকিল হোসেন
- Update Time : ০২:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ৯৭ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::নওগার পত্নীতলায় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন খুচরা মাদক ব্যবসায়ী আটক।
অদ্য ইং ২০/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ০৮:০০ ঘটিকায় পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভাধীন নজিপুর টু নওগাঁ রোডের সিটি ডায়াগস্টিক এর সামনে পাকা রাস্তার উপর হতে ভ্রাম্যমানভাবে অবৈধ মাদকদ্রব্য টাপেন্ডাডল বিক্রয় করা অবস্থায় খুচরা মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল (৪৫) পিতা- মৃত সামসুল, সাং- হরিরামপুর, নজিপুর পৌরসভা, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক পূর্বক তার হেফাজত হতে ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।
Tag :



















