Dhaka ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০২:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২৮ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ‘জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা, টিকাদানই সুরক্ষার প্রধান উপায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক সভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জলাতঙ্ক প্রতিরোধ, পোষা প্রাণীর নিয়মিত টিকাদান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনসুর আহমেদ। তিনি বলেন, জলাতঙ্ক একটি শতভাগ প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। তবে যথাসময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনলে এ রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।
তিনি আরও বলেন, কুকুর, বিড়ালসহ পোষা প্রাণীদের নিয়মিত টিকা প্রদান করতে হবে। কোনো প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার হলে ক্ষতস্থান দ্রুত সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। জলাতঙ্ক নির্মূলে সরকারি কার্যক্রমের পাশাপাশি জনগণের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, খামারি, পোষা প্রাণীর মালিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় জলাতঙ্কের কারণ, লক্ষণ, সংক্রমণের ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং প্রাণীর কামড়ের পর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ‘বিশ্ব জলাতঙ্ক দিবস’ পালিত হয়। দিবসটির মূল উদ্দেশ্য হলো জলাতঙ্ক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা এবং ২০৩০ সালের মধ্যে কুকুরের কামড়ে মানুষের জলাতঙ্কজনিত মৃত্যু শূন্যে নামিয়ে আনার বৈশ্বিক লক্ষ্য অর্জনে জনসম্পৃক্ততা বৃদ্ধি করা। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ২০২৬ইং

Tag :

Please Share This Post in Your Social Media

সরাইলে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Update Time : ০২:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬