Dhaka ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়লার ঝুড়িতে পাওয়া জর্দার কৌটায় মিলল স্বর্ণ-টাকা

আব্দুর রাজ্জাক
  • Update Time : ১২:১৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ২২ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ট্রেনের ময়লার ঝুড়িতে পড়ে থাকা একটি জর্দার কৌটা থেকে উদ্ধার হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন।

রবিবার (২ আগষ্ট ২০২৬ইং)
তাঁর এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জানা গেছে, দায়িত্ব পালনকালে ট্রেনের একটি ময়লার ঝুড়িতে পড়ে থাকা জর্দার কৌটা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেন মো. মোশারফ হোসেন। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিককে শনাক্ত করে উদ্ধার হওয়া সব মূল্যবান সামগ্রী তাঁর কাছে বুঝিয়ে দেন।

মো. মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ রেলওয়েতে স্টুয়ার্ড গার্ড হিসেবে কর্মরত রয়েছেন।
তাঁর সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তিনি মোশারফ হোসেনের হাতে সম্মাননা হিসেবে নগদ অর্থ তুলে দেন এবং বলেন, ব্যক্তিগত সততা ও পেশাগত দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
স্থানীয়রা বলেন, বর্তমান সময়ে মূল্যবান সম্পদ মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনা বিরল। মো. মোশারফ হোসেনের এ উদ্যোগ সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতার উজ্জ্বল উদাহরণ হিসেবে সমাজে অনুকরণীয় হয়ে থাকবে।
তবে উদ্ধার হওয়া স্বর্ণালংকারের পরিমাণ, নগদ টাকার অঙ্ক এবং মালিকের পরিচয় প্রকাশ করা হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

ময়লার ঝুড়িতে পাওয়া জর্দার কৌটায় মিলল স্বর্ণ-টাকা

Update Time : ১২:১৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬