ব্রাহ্মণবাড়িয়া কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- Update Time : ০৩:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৬৫ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৬০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
সোমবার(২০ জুলাই ২০২৬ইং)
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে,জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই দুপুর ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মোঃ শাকিল পিতাঃশফিক, গ্রাম কালতা, থানাঃ কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া শাকিলের বিরুদ্ধে পূর্বে চারটি মাদকসংক্রান্ত মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে মাদকের উৎস, পরিবহন নেটওয়ার্ক এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

























