Dhaka ০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাসে পাওয়ার ব্যাংকের ভেতর ৬৯০ ইয়াবা, যুবক আটক

জামাল উদ্দীন
  • Update Time : ১০:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪৫ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি::কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬৯০ পিস ইয়াবাসহ নেমাছ উদ্দিন (১৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী পালকি বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা বাসটিতে তল্লাশি চালান। এ সময় ডি-৪ সিটের যাত্রী নেমাছ উদ্দিনকে সন্দেহ হয়।
পরে তার সিটের কভারের নিচে অভিনব কায়দায় লুকানো একটি পাওয়ার ব্যাংকের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক নেমাছ উদ্দিন টেকনাফের হ্নীলা ৪নম্বর ওয়ার্ডের পানখালী এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো কিনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
পরে পুরো পালকি বাসে তল্লাশি চালানো হলেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

বাসে পাওয়ার ব্যাংকের ভেতর ৬৯০ ইয়াবা, যুবক আটক

Update Time : ১০:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬