দুর্গাপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের ১০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- Update Time : ১২:০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ১৯ Time View
মোঃ আলী সোবান-ময়মনসিংহ ব্যারো :; নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ প্রেস ক্লাবের ১০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ৫ নভেম্বর বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খানের নেতৃত্বে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় থেকে এ কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত শাখাটির নম্বর ৭০২।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহজাহান শেখ এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মাহবুব আলম সরকার। সহ-সভাপতি হিসেবে রয়েছেন জামাল খান ও মোঃ আলী সোবাহান।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সাধারণ সম্পাদক সজীব সাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল শাহাদাত, সাংগঠনিক সম্পাদক আরিয়ান সিদ্দিক, দপ্তর সম্পাদক ফেরদৌস হাওলাদার, প্রচার সম্পাদক হান্নান খান এবং সদস্য রিয়াজ উদ্দিন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতায় নিরাপত্তা’—এই অঙ্গীকারকে সামনে রেখে নবগঠিত কমিটি সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সাংগঠনিকভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে।
এদিকে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মতপার্থক্য থাকলেও পেশাগত স্বার্থ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিভেদ পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নবগঠিত কমিটির পক্ষ থেকে দুর্গাপুরসহ সংশ্লিষ্ট এলাকার সাংবাদিকদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করা হয়েছে।


























