“তারেক রহমানের স্বদেশে আগমন: খোরশেদ আলমের শুভেচ্ছা
- Update Time : ০৩:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ২৩৮ Time View
বিশেষ প্রতিনিধি::আগামী ২৫ ডিসেম্বর ২০২৫, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ১৭ বছর পর স্বদেশে ফিরছেন। তার এ আগমন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, লায়ন মোঃ খোরশেদ আলম, তারেক রহমানের ফেরার প্রসঙ্গে বলেন, “তারেক রহমানের দেশে ফিরতে আসা দেশের গণতন্ত্রের জন্য এক বড় বিজয়। তার নেতৃত্বে বিএনপি নতুন শক্তি লাভ করবে এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে আরো একসাথে কাজ করবে।
তিনি আরো বলেন, “তারেক রহমানের ফিরে আসা শুধুমাত্র বিএনপির জন্য নয়, বরং দেশের জনগণের জন্য এক নতুন আশার সূচনা।
তারেক রহমানের দেশে ফেরার দিন, সারা দেশে বিএনপির পক্ষ থেকে বিজয় সমাবেশ এবং শোডাউন অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি তাদের আন্দোলন আরো বেগবান করতে প্রস্তুত।
খোরশেদ আলম বিশ্বাস করেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দলের শক্তি নতুন করে অনুভব করবে।”


























