Dhaka ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুরির ঘটনা রহস্য উদঘাটন অতঃপর ৩ চোরকে গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার
  • Update Time : ০৭:০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১৩ Time View

নওগাঁ::নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি বাড়িতে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করে তিনজন চোরকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩১ জুলাই দিবাগত রাতে উপজেলার উত্তরগ্রাম এলাকার এক ব্যক্তির বাড়িতে অজ্ঞাতনামা চোরেরা চুরি করে। চোরেরা বাড়ি থেকে বাসের বিভিন্ন যন্ত্রাংশ, রেগুলেটর, মাস্টার সিলিন্ডারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়েরের পর নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. বয়েজ আলী (৪০), পিতা: মৃত বয়েন উদ্দিন, গ্রাম: হাতি মংগলা, থানা: মহাদেবপুর; শ্রী দেব বসাক (১৮), পিতা: বাসুদেব বসাক, গ্রাম: দরিয়াপুর, থানা: মহাদেবপুর; এবং শ্রী মিলন ভৌমিক (২৫), পিতা: বাণিসা ভৌমিক, গ্রাম: গাছা ১ নম্বর কলোনি, থানা: গাছা, জেলা: গাজীপুর।

পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় চুরি প্রতিরোধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

চুরির ঘটনা রহস্য উদঘাটন অতঃপর ৩ চোরকে গ্রেফতার

Update Time : ০৭:০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬