Dhaka ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার

উজ্জ্বল কুমার সরকার
  • Update Time : ১০:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ৩০ Time View

নওগাঁ::নওগাঁর মহাদেবপুর সফাপুর ইউনিয়নের জাদনের মোড়ে শহিদুলের পুড়াতন পুকুর সংস্কার ও খননের সময় একটি প্রাচীন কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। 

আজ ১৫ এপ্রিল বুধবার সকাল ১১ টার সময় মহাদেবপুর থানার সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মো. শহিদুল ইসলাম তার পুরাতন পুকুর খননের সময় শ্রমিকরা মাটির নিচ থেকে মূর্তিটি দেখতে পান।

পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৭ কেজি ৭০০ গ্রাম এবং এটি কষ্টিপাথরের তৈরি রাধাকৃষ্ণের একটি প্রতিকৃতি বলে ধারণা করা হচ্ছে। 

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মূর্তিটির গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক মূল্য থাকতে পারে। আদালতের নির্দেশনা অনুযায়ী এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন কোনো জাদুঘরে হস্তান্তর করা হবে। 

তিনি আরও বলেন, মূর্তিটির প্রকৃত ইতিহাস ও মূল্য নির্ধারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নওগাঁ ।

Tag :

Please Share This Post in Your Social Media

কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার

Update Time : ১০:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬