Dhaka ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলের কৃতি সন্তান এইচ এম হুমায়ুন কবির ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি

আব্দুর রাজ্জাক
  • Update Time : ১১:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ৩৮৭ Time View

সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি::ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হ য়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কৃতি সন্তান এইচ এম হুমায়ুন কবির। রবিবার (৪ মে ২০২৬ ইং)
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়। সে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের কৃতি সন্তান।

দীর্ঘদিনের ত্যাগী ও নিবেদিতপ্রাণ ছাত্রনেতা এইচ এম হুমায়ুন কবিরকে এ পদপ্রাপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। একজন ত্যাগী নেতার যথাযথ মূল্যায়িত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এইচ এম হুমায়ুন কবির সরাইল সরকারি কলেজ ছাত্রদল ২০১২-২০১৬ সেশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এছাড়া সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের ২১ ফেব্রুয়ারীতে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতারের চেষ্টা চালায়। তখন অন্ধকারে রাতে পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তার নামে ফ্যাসিস্ট আমলে ৪ মামলায় আসামী করা হয়েছিল। তখন এইচ এম হুমায়ুন কবিরকে না পেয়ে তার ছোট ভাই মুস্তাক আহমেদ রানা ২০১৬ গ্রেপ্তার হয়ে ২৪ ঘন্টা হাজতে থাকার পর মুক্তি দেয়া হয়। ফ্যাসিস্ট আমলে এইচ এম হুমায়ুন কবিরের পরিবার নানাভাবে নির্যাতিত হয়েছিল।

নবগঠিত কমিটির সহ-সভাপতি এইচ এম হুমায়ুন কবির বলেন, বিগত দিনে আমি দলের যে কোন আন্দোলন সংগ্রামে সচ্চোর ভূমিকা পালন করেছি। দল আমাকে যে মূল্যায়ন করেছেন আমি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাহআল্লাহ আগামীদিনও আমি দলের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করবো। এবং ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবো।

Tag :

Please Share This Post in Your Social Media

সরাইলের কৃতি সন্তান এইচ এম হুমায়ুন কবির ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি

Update Time : ১১:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬