Dhaka ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সরাইল মাদক সংক্রান্ত বিরুধে সংঘর্ষ নিহত ১ আহত ১৫

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৪:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / ১০৬ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলা মাদক কেনাবেচায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ মে ২০২৬ইং)
শুক্রবার রাতে সরাইল উপজেলার সৈয়দটুলা উত্তর পাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে সৈয়দটলা উত্তর পাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। তবে ওই যুবক ইয়াবা না কিনে সেই টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলেন। এ নিয়ে সজীব মিয়া ক্ষুব্ধ হলে দুই যুবকের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়।

এ সময় সজীব মিয়ার পক্ষে অবস্থান নেন এলাকার শাহীন ও রতন মিয়া নামে আরও দুই যুবক। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে টর্চলাইটের আলো জ্বালিয়ে ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে পড়ে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোঃ রায়ান মিয়া(১৫) নিহত হয়েছে, সে মোঃ ছোটন মিয়ার ছেলে।

সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুর কাদের ভূঁইয়া বলেন মাদকসংক্রান্ত বিষয়ের জের ধরেই দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার পুলিশ বলেন , মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে জড়িতদের আটকে এবং পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া সরাইল মাদক সংক্রান্ত বিরুধে সংঘর্ষ নিহত ১ আহত ১৫

Update Time : ০৪:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬