Dhaka ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দলের নীরবতা নিয়ে প্রশ্ন

সেলিম শেখ
  • Update Time : ১০:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ১৫৭ Time View

মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ কলকাতা প্রতিনিধি::২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক ও ক্ষোভ। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে ভোটাধিকার হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।

মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক গ্রামাঞ্চল থেকে অভিযোগ উঠে আসছে, কোনো আগাম নোটিস ছাড়াই বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে অথবা ‘সন্দেহভাজন’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সামান্য নথিগত ত্রুটির কারণে বৃদ্ধ, মহিলা ও শ্রমজীবী মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বিএলও অফিসে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক প্রক্রিয়ার নামে একতরফা হেনস্থা চালানো হচ্ছে।

এই পরিস্থিতিতে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অতীতে বিভিন্ন ইস্যুতে রাজপথে নেমে আন্দোলনে শামিল হলেও, SIR প্রসঙ্গে শাসক দলের শীর্ষ নেতৃত্ব ও সংগঠনের তেমন সক্রিয়তা দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের অভিযোগ, আইনি সহায়তা বা প্রশাসনিক সাহায্যের জন্য কোনো হেল্পলাইন বা ক্যাম্প খোলা হয়নি।

বিরোধী দলগুলির দাবি, কেন্দ্রীয় চাপ অথবা গোপন সমঝোতার কারণেই শাসক দল এই ইস্যুতে নীরব ভূমিকা পালন করছে। যদিও শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ মানা হয়নি।

এদিকে প্রশাসন ও রাজনৈতিক দলের উপর আস্থা হারিয়ে অনেক জায়গায় সাধারণ মানুষ নিজেরাই প্রতিবাদ কমিটি গঠন করছেন। তাঁদের বক্তব্য, ভোটাধিকার রক্ষার লড়াইয়ে তাঁরা একা হয়ে পড়েছেন।

রাজ্য জুড়ে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যু শাসক দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

দলের নীরবতা নিয়ে প্রশ্ন

Update Time : ১০:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬