দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
- Update Time : ০৭:৪৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ৩৯ Time View
কালিগঞ্জ ব্যুরো::সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতিদায়িত্ব প্রাপ্ত ) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন অতি শীঘ্রই দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে দুর্নীতি ও মাদক আইন-শৃঙ্খলার অবনতি ঘটে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না”। তিনি আরো বলেন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার জন্য আমাদেরকে সবার আগে ভালো হতে হবে।
উপজেলার প্রত্যেকটি সরকারি দপ্তরে নাগরিক সেবার মান বাড়াতে হবে। দুর্নীতি ও মাদকমুক্ত রাষ্ট্র গঠনে আমাদের স্ব স্ব অবস্থান থেকে সচেতনার সহিত দায়িত্ব পালনে আন্তরিক হতে হবে। আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শঙ্কর কুমার দে,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিক,উপজেলাজামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান,
রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,কৃষ্ণনগর ইউনিয়ন চেয়ারম্যান সাফিয়া পারভিন, কালিগঞ্জ থানার এসআই পলাশ, বিজিবি খানজিয়া ক্যাম্পের সুবেদার সাদেক ও সাংবাদিক বৃন্দ।সভায় কালিগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য ও চোরাচালান বৃদ্ধি, কৃষ্ণনগরে শিশু ধর্ষণ ও হত্যা, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের কারণে যুব সমাজের বিপথগামিতা, আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাই সংক্রান্ত নির্দেশনা এবং জাল টাকা প্রতিরোধে সতর্কতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
ছবিঃ সাতক্ষীরার কালীগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখছেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার।




















