Dhaka ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর : শিক্ষামন্ত্রী

মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : ১০:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ১৭ Time View

দিনাজপুর প্রতিনিধি::শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তাই শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে হবে এবং মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, শিক্ষাখাতে বরাদ্দের ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত গুরুত্ব দেওয়া হয় না, অধিকাংশ ক্ষেত্রে ভৌত অবকাঠামোর দিকেই বেশি জোর দেওয়া হয়।

শুক্রবার (১৭ এপ্রিল ) দুপুর ১টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, তোমাদের সঙ্গে রয়েছেন তোমাদের শিক্ষকরা। বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে তোমাদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে এটি বোঝা নয়, বরং বড় সম্পদে পরিণত হবে।

তিনি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এখানে নার্সিং বিভাগ চালুর সুযোগ রয়েছে, অথচ বিশ্বে এ খাতে ব্যাপক চাহিদা বিদ্যমান। একইসঙ্গে মানসম্পন্ন গবেষণা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে এবং আন্তর্জাতিক মানে অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বরাদ্দ বাড়ানো হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জনগণের টাকায় পড়াশোনা করছে এবং প্রতি শিক্ষার্থীর পেছনে বছরে প্রায় ৮ লাখ টাকা ব্যয় হয়। তাই শিক্ষার্থীদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, রংপুর-১ আসনের এমপি মো. রায়হান সিরাজী এবং দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাবিপ্রবির প্রো-ভিসি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান এবং প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ বিভাগের প্রফেসর ড. মো. ফারুক হাসান ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. মহিদুল হাসান।

Tag :

Please Share This Post in Your Social Media

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর : শিক্ষামন্ত্রী

Update Time : ১০:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬