Dhaka ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় ড্রাম ট্রাকের ধাক্কায় নি/হত-২

সাকিল হোসেন
  • Update Time : ০৫:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ৩৯ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর পত্নীতলায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন নি/হত হয়েছেন।

সোমবার (২৫ মে ) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহ/তরা হলেন, নওগাঁর মহাদেবপুর থানার সুজাইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬)। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন। অপর নিহত ব্যক্তি একই জেলার ধামইরহাট থানার দুর্গাপুর গ্রামের মৃ/ত অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে একটি অটোভ্যান সড়ক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলাম ঘটনাস্থলেই তাদের মৃ/ত্যু হয় বলে জানা যায়।

দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নি/হতদের ম/র-দেহ উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম/র-দেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

পত্নীতলায় ড্রাম ট্রাকের ধাক্কায় নি/হত-২

Update Time : ০৫:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬