যশোরে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা
- Update Time : ০৯:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ২৭ Time View
বেনাপোল প্রতিনিধি::যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে হাসপাতালের ষষ্ঠ তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
সভায় জেলার স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়ন, রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন-যশোর জেলা প্রশাসক মোঃ আশেক হাসান, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু হাসনাত মোঃ আহসান হাবীব, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ হোসাইন শাফায়েত, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
এ সময় বক্তারা হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধি, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।


















