Dhaka ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে দোকান দখল ঘিরে সংঘর্ষ: গুরুতর আহত নারী

সুজন আলী
  • Update Time : ০৭:৪৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ১৭৬ Time View

জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার লক্ষীরহাট বাজারে আদালতের নির্দেশ অমান্য করে একটি পৈত্রিক দোকান দখলকে কেন্দ্র করে ব্যবসায়ী ও তার স্ত্রীর ওপর হামলা, নারী নির্যাতন এবং বিপুল পরিমাণ লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভূল্লী থানাধীন কেশুরবাড়ী গ্রামের বাসিন্দা মোঃ সাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে লক্ষীরহাট বাজারে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত একটি দোকানে সার ও কীটনাশকের ব্যবসা পরিচালনা করে আসছেন। একই গ্রামের মোঃ হাবিবুর রহমান (৪৬) ওই দোকানের মালিকানা দাবি করে আসছেন।

এ নিয়ে বিরোধের জেরে সাখাওয়াত হোসেন ঠাকুরগাঁও আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৪১/২৪)। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত নির্দেশ দেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষ নিজ নিজ ভোগদখলে থাকবেন।

কিন্তু অভিযোগ রয়েছে, আদালতের এই নির্দেশ অমান্য করে সোমবার (৪ মে ২০২৬) আনুমানিক দুপুর ২টার দিকে হাবিবুর রহমান ভাড়াটে সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে পিকআপ ও মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র—লাঠি, রামদা, ছোরা ও হাতুড়ি নিয়ে দোকানের তালা ভাঙার চেষ্টা চালায়।

খবর পেয়ে দোকান মালিক সাখাওয়াত হোসেন ও তার স্ত্রী ঘটনাস্থলে ছুটে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা সাখাওয়াতের স্ত্রীকে মাটিতে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করে। স্বামী বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়।।

এক পর্যায়ে হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরার অভিযোগও উঠেছে। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

এ সময় হামলাকারীরা তার স্ত্রীর পরিহিত প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। একই সঙ্গে দোকান থেকে নগদ ১৫ লাখ টাকা, সার ও কীটনাশকসহ আনুমানিক ৭ লাখ টাকার মালামাল, একটি মোবাইল ফোন এবং জমিজমার গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি পিকআপসহ কিছু মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। তবে অধিকাংশ মূল্যবান মালামাল ও নগদ অর্থ ইতোমধ্যে লুট হয়ে যায়।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন অভিযোগ করে বলেন, “আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বিবাদী জোরপূর্বক দোকান দখলের চেষ্টা চালায় এবং আমাদের ওপর বর্বর হামলা চালায়।”

এ ঘটনায় ভূল্লী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমান বলেন, “এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দোকানটি আমার বৈধ মালিকানাধীন। আমাকে হয়রানি করার জন্য এ অভিযোগ করা হয়েছে।”

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঠাকুরগাঁওয়ে দোকান দখল ঘিরে সংঘর্ষ: গুরুতর আহত নারী

Update Time : ০৭:৪৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬