Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর-১ আসনে বিপুল ভোটে বিজয়ী

মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : ১২:১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৭৪ Time View

দিনাজপুর প্রতিনিধিঃ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম (মনজু) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
ধানের শীষ প্রতীক নিয়ে মনজুরুল ইসলাম বেসরকারিভাবে পাওয়া ভোট:
➡ ১,৭৮,৪৮৯ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ১,১৬,৪৮৮ ভোট। ফলে মনজুরুল ইসলাম ৬২,০০১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোটসমূহ ছিল:
শাহিনুর ইসলাম (জাতীয় পার্টি — নাঙ্গল প্রতীক): ১,৫১৫ ভোট
অ্যাডভোকেট মো. চাঁন মিয়া (বাংলাদেশ ইসলামী আন্দোলন — হাতপাখা): ৩,০৭৪ ভোট
মো. রিজওয়ানুল ইসলাম (গণঅধিকার পরিষদ — ট্রাক প্রতীক): ৫৯৩ ভোট
রঘুনাথ চন্দ্র রায় (জাকের পার্টি — গোলাপ ফুল): ২,২৬২ ভোট
মনজুরুল ইসলাম (মনজু) বর্তমানে বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১ নং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভাবকী গ্রামের একটি সমভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং ছাত্রজীবন থেকেই বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের নির্বাচনে দিনাজপুর-১ আসন থেকে মোহাম্মদ জাকারিয়া জাকা সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশের মতো এখানে সংসদ বিলুপ্ত হওয়ায় আসনটি শূন্য হয়েছিল। এরপর অনুষ্ঠিত নির্বাচনে মনজুরুল ইসলাম জনগণের ব্যাপক সমর্থনে জয় পেয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

দিনাজপুর-১ আসনে বিপুল ভোটে বিজয়ী

Update Time : ১২:১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬