Dhaka ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনসংযোগ

মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : ০৭:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১৭ Time View

দিনাজপুর প্রতিনিধি::দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালন করেছে ১০নং মোহনপুর ইউনিয়ন ছাত্রদল। বীরগঞ্জ উপজেলা সাবেক ছাত্র নেতা আক্কাস আলীর নির্দেশনায় এ জনসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সম্প্রতি মোহনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে দিনব্যাপী এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসংযোগকালে নেতাকর্মীরা বলেন, ধানের শীষ দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ছাত্রদল মাঠে কাজ করে যাচ্ছে।

এ কর্মসূচিতে মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, নির্বাচনের আগ পর্যন্ত ধানের শীষের পক্ষে জনসংযোগ ও প্রচার কার্যক্রম আরও জোরদার করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

জনসংযোগ

Update Time : ০৭:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬