Dhaka ০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : ১০:৪৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২২৫ Time View

দিনাজপুর প্রতিনিধি::দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী হাইস্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে আয়োজিত এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ধানের শিষ প্রতীকের প্রার্থী জনাব মঞ্জুরুল ইসলাম।

বক্তব্যে মঞ্জুরুল ইসলাম আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন এবং জনগণের অধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে বিএনপির ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ জনসভায় জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

বীরগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Update Time : ১০:৪৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬