Dhaka ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সরাইল ট্রাক চাপায় দুই জনের মৃত্যু

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৬:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১৩৯ Time View

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শুক্রবার (৭ নভেম্বর২০২৫ইং) সরাইল নাসিরনগর রোডে বড্ডাপাড়া রাহমাতুল্লাহি আলামিন আলিয়া মাদ্রাসার সামনে ট্রাক চাপায় অটোরিকশার চালক সহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন অটোরিকসার চালক মোহাম্মদ ইউসুফ (৪৭) ও অটো রিকসার যাত্রী মোঃ মুসলিম মিয়া (৪৬) তিনি সবজির ব্যবসা করতেন মৈন্দ বজারে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য ইউসুফের অটোরিকসা নিয়ে সরাইল বাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা নাসিরনগর গামী একটি মাছবাহি ট্রাক অটোরিকসাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সরাইল থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মোঃ মোরশেদুল আমল আলম চৌধুরী সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় ট্রাক সহ ঘাতক চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া সরাইল ট্রাক চাপায় দুই জনের মৃত্যু

Update Time : ০৬:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫