Dhaka ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে হ্নীলা মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত; উদ্ধার ৫৭ জিম্মি

Reporter Name
  • Update Time : ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ১১ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি :: কক্সবাজারের টেকনাফে হ্নীলা রঙ্গীখালী মানবপাচারকারী চক্রের কবল থেকে জিম্মিদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। অভিযানে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে।সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়,হ্নীলা রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও স্থানীয় পুলিশের সমন্বয়ে যৌথ আভিযানিক দল গঠন করা হয়।
যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।
এতে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। পাশাপাশি মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক এবং জিম্মি থাকা ৫৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকালে তরুণ সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাহিনী।
সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি।

Tag :

Please Share This Post in Your Social Media

টেকনাফে হ্নীলা মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত; উদ্ধার ৫৭ জিম্মি

Update Time : ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬