Dhaka ১১:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৩:০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ২৩ Time View

নিজস্ব প্রতিনিধি :: ঢাকায় (২৪ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, প্রতিমন্ত্রী শেখ মো. শরীফুল আলম এমপি, এস এম ফয়সল এমপি, মো. আব্দুল্লাহ এমপি, রেজেকা সুলতানা এমপি, মো. আফজাল হোসেন এমপি, হাফেজ মুহাঃ রবিউল বাশার এমপি এবং মাহবুবা হাকিম এমপি অংশ নেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে কমিটির সদস্যদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গেও কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

সভাপতির স্বাগত বক্তব্যে মো. আখতারুজ্জামান মিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন। এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সব কার্যক্রম পরিচালনা এবং এ লক্ষ্যে যথাযথ ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করে সংসদীয় কমিটি।

টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা, সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে একই প্রতিষ্ঠানকে একাধিক টেন্ডার না দিয়ে অন্যান্য যোগ্য প্রতিষ্ঠানকেও টেন্ডার দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রমে হস্তচালিত যন্ত্রপাতির পরিবর্তে যান্ত্রিকীকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি। একই সঙ্গে তাঁতশিল্পের প্রান্তিক তাঁতিদের কাছে সুতা, রং ও অন্যান্য কাঁচামাল সহজলভ্য করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি অথবা ডিলার নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া দিনাজপুরের রাণীর বন্দরে তাঁত বোর্ডের অফিসের কার্যক্রম এবং সংশ্লিষ্ট জমি লিজ বা অন্য কোনো উপায়ে বরাদ্দ দেওয়া হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধান এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

Update Time : ০৩:০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬