Dhaka ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, প্রাইভেট কার জব্দ

মনির হোসেন
  • Update Time : ০৯:১৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ১৩ Time View

বেনাপোল প্রতিনিধি::যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। এ সময় ইয়াবা ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (১৫ জুন) বিকাল পাঁচটার সময় ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী বাজার এলাকার শাপলা ব্রিকসের পাশে বেনাপোল- যশোর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া মাঠপাড়া এলাকার আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)এবং দৌলতপুর গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫),

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন
সংবাদের দ ভিত্তিতে একটি Toyota X Corolla মডেলের প্রাইভেট কারে মাদক পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তারা অভিযানে নামে। গাড়িটি দেখেই তাদের সন্দেহ হয়। এ সময় গাড়িটির ড্যাশবোর্ড এবং রানিং বোর্ডে বিশেষ কৌশলে তৈরি করা গোপন বক্স থেকে
১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় পরে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
অভিযানে ইয়াবার পাশাপাশি একটি প্রাইভেট কার ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এই ঘটনায় মাদকদ্রব্য অধিদপ্তরের উপ পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোরে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, প্রাইভেট কার জব্দ

Update Time : ০৯:১৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬