Dhaka ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ দফা ইশতেহার নির্বাচন ঘিরে ঘোষণা ১১ দলীয় জোটের

আব্দুর রাজ্জাক
  • Update Time : ১১:১৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩২ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ বিজয়নগর আংশিক) আসন ঘিরে ৮টি বিষয়ের ওপর ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাও.আশরাফ মহাদী”শাপলা কলি” প্রতীকের প্রার্থী
রবিবার (৮ ফেব্রুয়ারী ২০২৬ ইং) দুপুর ১২টার সময় সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সকলের উদ্দেশ্যে পরিবর্তনের ইশতেহার স্লোগানে নিজের পরিকল্পনা গুলো তোলে ধরেন
মাও. আশরাফ মহাদী

এই ইশতেহারে স্থান পাওয়া ৮টি বিষয়ের ১৯ দফা হলো:

প্রবাসী বিষয়ক ইশতেহার: প্রবাস যাত্রায় ভুয়া তথ্য ও হয়রানি থেকে মুক্তির জন্য এবং ফেরত আসা নাগরিকদের পুনর্বাসন ও সকল প্রকার সহায়তার জন্য উপজেলা পর্যায়ে তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করবো। প্রবাস যাত্রায় ইচ্ছুক নাগরিকদের দক্ষতা ও মান বৃদ্ধিতে জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস কেন্দ্রগুলোকে কার্যকর করে তুলবো।

প্রবাস জীবনের স্বার্থ ও বাস্তবতার নিরিখে গঠনমূলক কাজ করার জন্য প্রতিনিধিত্বশীল ব্যক্তিদেরকে নিয়ে প্রবাসী সংগঠন গড়ে তুলবো। যাদের মাধ্যমে প্রবাসীদের যাবতীয় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করবো।

নারী, শিশু ও বয়স্কদের বিষয়ে ইশতেহার– বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকৃত ব্যক্তিদের কাছে পৌঁছানোর স্বার্থে ডিজিটাল তালিকা প্রণয়ন করা হবে এবং মোবাইল ব্যাংকিং বা ব্যাংক একাউন্টে সরাসরি ভাতা প্রদান করা হবে। বিধবা ও দুস্থ নারীদের হস্তশিল্প, সেলাই, হাঁস, মুরগী পালনের জন্য কর্যে হাসানা
(বিশেষ ঋণ) ব্যবস্থা করা হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনগত সহায়তা ডেস্ক স্থাপন করবো এবং ইভটিজিং প্রতিরোধে সামাজিক নজরদারি জোরদার করা হবে। ভিক্টিমকে সামাজিক হয়রানী থেকে মুক্ত রাখতে গোপনীয়তা রক্ষা করে অভিয়োগকেন্দ্র গড়ে তুলবো।

আহত, শহীদ পরিবার ও চিকিৎসা বিষয়ক ইশতেহার
জুলাইয়ের আহত যোদ্ধা ও শহিদ পরিবার, শাপলা চত্বর ও মোদী বিরোধী আন্দোলনের আহত ও শহিদ পরিবারের সদস্যদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবো।
গাইনী, চক্ষু, ডায়াবেটিস ও মানসিক স্বাস্থ্য চিকিৎসায় এমপি ফান্ড থেকে সহায়তা করবো। উপজেলা হাসপাতাল ও ক্লিনিকগুলোকে কার্যকর করে গড়ে তুলবো। এবং বাৎসরিক ফ্রি চিকিৎসা ক্যাম্প স্থাপন করবো। স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুবিধার্থে পর্যাপ্ত স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করবো।

তরুণ যুবকদের বিষয়ে ইশতেহার
তরুণ-যুবকদের কর্মসংস্থানের জন্য কর্যে হাসানা (বিশেষ ঋণ) ও স্টার্টআপ তহবিল গঠন করবো এবং চাকরি প্রার্থীদের জন্য চাকরি মেলার আয়োজন করবো। সেইসাথে চাকরির সুযোগ বৃদ্ধিতে ইন্টার্নশিপের ব্যবস্থা করবো। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী তরুণদের জন্য পরামর্শ কেন্দ্র স্থাপন করবো।ইন্টারনেট সহজলভ্য করবো এবং ফ্রি ওয়াইফাই জোন তৈরি করবো। উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদেরকে কোচিং ও গাইডলাইন সাপোর্ট দিতে প্রতিষ্ঠিত কোচিং
সেন্টারগুলোর আঞ্চলিক শাখা চালু করবো। ইউনিয়ন পর্যায়ে ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা করবো। খেলাধুলার মাঠ, জিম ও অবকাঠামোগত উন্নয়ন করবো এবং মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি টুর্নামেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করবো।

আইনশৃঙ্খলা বিষয়ক ইশতেহার–নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পুলিশ ফাঁড়ি স্থাপন করবো এবং নির্বিঘ্নে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনের সাথে সমন্বয় করে যথেষ্ট পরিমাণে রসদ সরবরাহের ব্যবস্থা করবো।

অবকাঠামো বিষয়ক ইশতেহার উন্নত ড্রেনেজ ব্যবস্থাসহ পাকা টেকসই রাস্তা নির্মাণের ব্যবস্থা করবো ভাঙণপ্রবণ এলাকায় বেড়িবাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় সেতু নির্মাণের জন্য আমি বাস্তবসম্মত প্রকল্প গ্রহণে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করবো। আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবো।

শিল্পকারখানা বিষয়ে ইশতেহার দুর্নীতি ও অব্যবস্থাপনায় বিপর্যস্ত আশুগঞ্জের কল কারখানাগুলোর অচলাবস্থা কাটিয়ে উঠে তা পুনরায় সচল করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করবো।

স্বচ্ছতা ও জবাবদিহিতার ইশতেহার–জনগণের সাথে জনপ্রতিনিধির যোগাযোগের জন্য হটলাইন নাম্বার ও অনলাইনে অভিযোগ কেন্দ্র গড়ে তোলা হবে এবং ৬ মাস পরপর জনসম্মুখে বরাদ্দকৃত কাজ ও ইশতেহারে প্রদান করা প্রতিশ্রুতি রক্ষার অগ্রগতি প্রতিশ্রুতি প্রদান করবো।

Tag :

Please Share This Post in Your Social Media

১৯ দফা ইশতেহার নির্বাচন ঘিরে ঘোষণা ১১ দলীয় জোটের

Update Time : ১১:১৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬