Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার জনের মৃত আহত ১০ জন যাত্রী

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৭:৫৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ৩১ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি লোকাল বাস (দিগন্ত) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে গেছে। এতে চারজন নিহত হওয়ার খবর মিলেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন যাত্রী।

সোম বার (৮ই জুন ২০২৬ইং)
দুপুর দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকাল যাত্রীবাহী বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। এছাড়া আহত হন অন্তত ১০ জন। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার (এসআই) মোঃআব্দুল বাতেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। চারজন নিহত হয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার (এসআই) মোঃ আব্দুল বাতেন বলেন, নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।’

Tag :

Please Share This Post in Your Social Media

লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার জনের মৃত আহত ১০ জন যাত্রী

Update Time : ০৭:৫৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬