Dhaka ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : ১১:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ৮১ Time View

দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ীর বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প মাঠে আয়োজিত এ খেলায় ডা. মো. রহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র ও যুবনেতা, জেলা বিএনপির উপদেষ্টা এবং আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সুভাস দাস, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত জুলিয়াস জুয়েল, ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাকবুলুর রহমান মানিক, সহ-সভাপতি মো. বদিউল আলম বুলেট, সিনিয়র সহ-সভাপতি ও শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. হবিবর রহমান হবি, সাবেক সভাপতি মো. হান্নান সরকার এবং সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং শতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাসেল সরকার, কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আজাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভীর আনজুম নিশাত, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ হোসেন সৌরভসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ।
ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। খেলাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী খেলাকে কেন্দ্র করে মানুষের মাঝে প্রাণের মিলনমেলায় পরিণত হয় আশ্রয়ণ প্রকল্পের মাঠ।
আয়োজকরা জানান, খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়ানো, সামাজিক সম্প্রীতি জোরদার করা এবং স্থানীয় মানুষের জন্য নির্মল বিনোদনের পরিবেশ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

স্থানীয়রা বলেন, আধুনিক বিনোদনের ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

Update Time : ১১:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬