বাবরি মসজিদে নবনির্মাণের পর অনুষ্ঠিত হলো প্রথম জুম্মার নামাজ
- Update Time : ১১:০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ২৩৩ Time View
মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ প্রতিনিধি::মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত ছেতিয়ানি, ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাবরি মসজিদে নবনির্মাণের পর অনুষ্ঠিত হলো প্রথম জুম্মার নামাজ। শুক্রবার সকাল থেকেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে মসজিদ প্রাঙ্গণে।
ভিড় সামাল দিতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি পানীয় জল, মেডিক্যাল সহায়তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থাও রাখা হয়।
স্থানীয় বাসিন্দাদের মতে, নতুন নির্মাণের পর প্রথম জুম্মা হওয়ায় মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে প্রশাসন।
এদিন বাবরি মসজিদ চত্বর ও সংলগ্ন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে ধর্মীয় ভাবাবেগের পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তাও উঠে আসে।






















